Skip to main content

Posts

Showing posts from September, 2023

স্বামী স্ত্রীর সমস্যা এবং ফেসবুক

  আমার স্ত্রী " মেয়েদের মেন্টাল সাপোর্ট " ধরণের একটি ফেইসবুক গ্রুপের সদস্যা জানতে পেরে চুরি করে গ্রুপটিতে ঢুকলাম কি তামাশা চলছে দেখার জন্য। গ্রুপের মেম্বার প্রায় ৩০ হাজার। ঘন্টায় কয়েকটা করে পোষ্ট আসে। খোদার কসম, এখন পর্যন্ত একটা পোষ্টের নিচেও " আপু, ডিভোর্স দেন " এর বাইরে দ্বিতীয় কোনো সমাধান দেখিনি। একটাও না! জিরো। একজনের সমস্যা এরকম। তাঁর পার্টনার তাঁকে প্রচন্ড ভালোবাসে। সে মনে করে না পৃথিবীতে তাঁকে তাঁর পার্টনারের চেয়ে বেশি ভালো আর কেউ বাসবে। তবে সেই লোকের "সমস্যা" হচ্ছে, তাঁর পার্সোনালিটি স্ট্রং না। চলাফেরা স্মার্ট না। আপুটি করণীয় জানতে চেয়ে পোষ্ট করেছেন। রোজা মুখে বলছি। ৫৮ টা কমেন্ট এসেছে। ব্রেক আপ করা ছাড়া দ্বিতীয় কোনো সমাধান কেউ দেয়নি। আমি বারংবার আমার স্ত্রীকে বলেছি, পারিবারিক ব্যক্তিগত ইস্যুতে ইন্টারনেটে এসব থার্ড ক্লাস টক্সিক লেখা পড়বা না। সে স্বীকারও করেছে এইসব লেখা তার উপর নেতিবাচক প্রভাব ফেলে। ফেইসবুক এসে পৃথিবীতে যত সমস্যা তৈরী হয়েছে তার একটি হচ্ছে মেয়েদের নিজেদের মধ্যে ইন্টার‍্যাক্ট করার এনহেন্সড ক্যাপাসিটি। অথচ একটি সুস্থ-স্বাভাবিক জীবন পেতে...